ঢাকা

কাপাসিয়ায় নদীতে ডুবে যুবকের মৃত্যু

  কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ৭:২২:০৫ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়ায় নদীতে ডুবে যুবকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট এলাকায় সোমবার সকালে নৌকা থেকে পড়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে মো. শাকিল দর্জি (৪৫) নামে এক যুবক মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত কফিল উদ্দিন দর্জির ছোট ছেলে। তলিয়ে যাবার দীর্ঘ ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন।

স্বজনরা জানান, সাকিল সোমবার সকালে এক চাচাত ভাইকে সাথে নিয়ে ধাঁধারচরের নিজের জমি থেকে অনেকগুলি কলারছড়া কেটে ডিঙি নৌকা দিয়ে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার লাখপুর বাজারে নিয়ে বিক্রি করেন। পরে শীতলক্ষ্যা নদী দিয়ে সেই নৌকায় চড়ে দুইজন বাড়ি ফিরছিলেন।

এ সময় তার চাচাতো ভাই নৌকা চালাচ্ছিলেন এবং সাকিল সামনের অংশে বসেছিলেন। পথিমধ্যে তারা নিজ বাড়ি অদূরে ঘিঘাট মুচি বাড়ি এলাকায় পৌঁছলে হঠাৎ সাকিল নৌকা থেকে পড়ে নদীতে তলীয়ে যেতে থাকে। এ সময় তার চাচাতো ভাই নদীতে ঝাপ দিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে তার ডাকে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে তালাশ করেও তার কোন সন্ধান পায় নি। এ সময় ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল তিনটার দিকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে তা হস্তান্তর করেন।

স্বজনদের দাবি, সাকিলের দীর্ঘ বহু বছর ধরে মৃগী রোগ থাকলেও নদীতে যাতায়াতের পথে এতোদিন তার কোন সমস্যা হয়নি এবং অনেকটা সুস্থ মানুষের মতোই জীবন যাপন করতেন। পারিবারিক জীবনে সাকিলের স্ত্রী ও দুটো পুত্র সন্তান রয়েছে।

আরও খবর

Sponsered content