Online Desk
৩ মার্চ ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় স্বামীকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন

কাপাসিয়ায় স্বামীকে বাঁচাতে স্ত্রীর সংবাদ সম্মেলন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় মঙ্গলবার বিকালে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে স্বামীকে বাঁচাতে স্ত্রী সংবাদ সম্মেলন করেছে।

উপজেলা সদরের বানারহাওলা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে মোঃ রনির স্ত্রী ইসরাত জাহান ইমা তার স্বামীর বাড়িতে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ইমা পাশ্ববর্তী মনোহরদী উপজেলার কোচেরচর গ্রামের মোঃ ইব্রাহিমের মেয়ে।

ইসরাত জাহান ইমা জানান, আত্মীয়তার সূত্রে রনির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২০২৪ সালের ১১ নভেম্বর তারা পালিয়ে বিয়ে করে। প্রথম দিকে তার বাবা এ বিয়ে মেনে না নিলেও প্রায় তিন মাস পর মেনে নিয়ে তাকে এবং তার স্বামীকে দাওয়াত করে বাড়ি নিয়ে যায়।

এভাবে বেশ কয়েকবার স্বামীসহ বাবার বাড়ি আসা যাওয়ার পর সম্প্রতি তার বাবা রনিকে বাড়িতে দাওয়াত করে নিয়ে ঘরে আটকে মারধর করে এবং তাকেও বাড়িতে আটকে রাখে।

পরে তার বাবা রনিকে তালাক দিয়ে মেয়েকে অন্যত্র বিয়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে রনির নামে ঢাকার তেজগাঁও থানায় একটি মামলা করেন। এ মামলায় গত রোববার রনি গ্রেফতার হলে খবর পেয়ে ইমা সোমবার বাড়ি থেকে পালিয়ে স্বামী রনির বাড়িতে চলে আসে। পরে মঙ্গলবার বিকেলে তার বাবার করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে স্বামীর পক্ষে তার অবস্থান ঘোষণা করেন।

তিনি আরো জানান, তিনি স্বেচ্ছায় রনির কাছে চলে এসেছেন এবং রনির সাথেই তিনি সারা জীবন থাকতে চান। বর্তমানে বিষয়টি তার বাবা না মানার কারণে তিনি একবার বিষপান করে এবং আরেকবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। তার পরিবারের সদস্যদের কারণে সে চেষ্টাও ব্যর্থ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০