bhorerdarpan
১১ এপ্রিল ২০২০, ৯:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় আরো ২ জন করোনায় আক্রান্ত

কাপাসিয়া  (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়ায় শনিবারে আরো দুই জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলার কড়িহাতা ইউনিয়নের রামপুর গ্রামের ৩১ বছর বয়সী এক যুবক নারায়নগঞ্জ জেলার বন্দর এলাকায় একটি কারখানায় কাজ করতেন।

ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের অপরজন গাজীপুর সিভিল সার্জন অফিসে কর্মরত। শনিবার সন্ধ্যায় তাদের বাড়িসহ আশপাশের কয়েক বাড়ি লকডাউন করা হয়েছে। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুস সালাম সরকার জানান, উপজেলার রামপুর গ্রামের এক যুবক নারায়নগঞ্জ জেলার বন্দর এলাকা থেকে গত ৮ এপ্রিল গ্রামের বাড়িতে চলে আসেন।

এ সময় তিনি জ্বর ও ঠান্ডা কাশিসহ করোনার উপসর্গে ভোগছিলেন বলে জানতে পেরে তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শনিবার বিকেলে আমরা তার পজিটিভ রেজাল্ট পাই। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে গাজীপুর সিভিল সার্জন অফিসে কর্মরত উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের এক যুবকের দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি গাজীপুর বসবাস করলেও কাপাসিয়ায় নিয়মিত যাতায়াত ছিল। তাছাড়া গত শুক্রবার ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেডের এক শ্রমিকের দেহে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর শনিবারে ওই কারখানার ৭৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০