৭ মে ২০২০, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : চলমান করোনা ভাইরাস জনিত সংকটকালে খাদ্য চাহিদা মোকাবেলা করতে কাপাসিয়ায় এক হাজার প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন ধরণের গ্রীষ্ম কালীন সবজি বীজ প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে কৃষকদের সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বীজ বিতরণ করা হয়

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, করোনা জনিত সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকের এক ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে সেই লক্ষ্যে সিমিন হোসেন রিমি এমপির উদ্যোগে এবং তাজউদ্দীন আহমদ সৈয়দা জোহরা তাজউদ্দীন মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে এক হাজার কৃষককে ধরণের গ্রীষ্মকালীন সবজি বীজ প্রদান করা হয়

উপজেলার ১১ টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ বীজ বুঝে নিয়েছেন এবং তারা তালিকাভুক্ত কৃষকদের বাড়ি গিয়ে বীজগুলো(মিস্টি কুমড়া, ঝিঙ্গা, ঢেড়স, ডাটা, পুই শাক লাল শাক) পৌঁছে দিবেন যাতে করে প্রান্তিক কৃষকরা তাদের বাড়ির আঙ্গিনাসহ চাষযোগ্য সকল জমিতে সবজি বীজ আবাদ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারজাত করতে পারেন

সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, ইউএনও মোসাঃ ইসমত আরা, নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমূখ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০