bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় ১ লাখ টাকা জরিমানা, সাংবাদিকের উপর হামলা, গ্রেফতার ৪

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়ায় ‘হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির’ চাল বিক্রির সময় ওজনে কারচুপির অপরাধে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ও তার ডিলারসিপ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে চালের বস্তা ফুটা করে কৌশলে চাল কম দেওয়ার সময় ছবি তোলায় ক্ষিপ্ত হয়ে এক ডিলার ও তার সহযোগিরা আনন্দ টি.ভি’র স্থানীয় সাংবাদিকের উপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করলে অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারের ‘মা এন্টারপ্রাইজের’ স্বত্তাধিকারী ও.এম.এস ডিলার মোহাম্মদ জুয়েল হোসেন ১০ টাকা কেজির চাল বিক্রিতে ওজনে কারচুপি করছেন এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তার দোকানে অভিযান চালায়। এ সময় সরকার নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি চাল দিয়ে তিনশত টাকা রাখার অপরাধে তার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং তার ডিলারশিপ বাতিল করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অপরদিকে চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদি বাজারে ও.এম.এস ডিলার মাসুদ সরকার চালের বস্তা ফুটা করে ৩০ কেজি চালের পরিবর্তে ২৭/২৮ কেজি করে চাল দিচ্ছেন এমন অভিযোগে আনন্দ টেলিভিশনের গাজীপুর পূর্ব প্রতিনিধি মোঃ খোরশেদ আলম ছবি উঠালে তার উপর আক্রমণ করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই সাংবাদিক গত মঙ্গলবার থানায় মামলা করলে বুধবার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো মাসুদ সরকার, আল আমিন আহমেদ হৃদয়, মাসুম সিকদার ও সাগর দাস।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০