bhorerdarpan
১৮ এপ্রিল ২০২০, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত

মঞ্জুর হোসেন মিলন গাজীপুরঃ  গাজীপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং ওই উপজেলা হাসপাতালের ১৭জন কর্মচারী ও তাদের স্বজন গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় ১১ চিকিৎসক এবং ৩৬জন স্বাস্থ্যকর্মী ও তাদের স্বজনসহ মোট ১৪৯জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। 

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩জন স্বাস্থ্যকর্মীসহ ১৮জনের দেহে গত বুধবার করোনা ভাইরাসের সংক্রমন পজেটিভ হয়। পরে করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হতে এ হাসপাতালে কর্মরতদের সহ তাদের স্বজনদের নমুনা পাঠানো হয় ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়। শুক্রবার পরীক্ষার ফলাফলে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আব্দুস সালাম সরকার ও তার হাসপাতালের স্টাফ, নার্স ও তাদের স্বজনসহ ১৭জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়। আক্রান্তরা সবাই আইসোলেশনে রয়েছেন।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুরে গত ২৪ ঘন্টায় আরো ৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওইসময়ে জেলার কাপাসিয়া উপজেলায় সর্বাধিক সংখ্যক আক্রান্ত হয়েছেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং এ উপজেলা হাসপাতালের ১৭জন কর্মচারী ও তাদের স্বজন গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এ ৩৭ জনের মধ্যে কাপাসিয়া উপজেলায় ২৭জন, কালিয়াকৈর উপজেলায় ৪জন, সদর উপজেলায় ৩জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন ও শ্রীপুর উপজেলায় ১জন রয়েছেন। এনিয়ে জেলায় এপর্যন্ত মোট ১৪৯জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার কাপাসিয়া উপজেলা ওই স্বাস্থ্য কর্মকর্তা, তেঁতুইবাড়িস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের ৩জন চিকিৎসক ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ৬ চিকিৎসকসহ মোট ১০ চিকিৎসক, হাসপাতালের নার্স ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)সহ ৩৬জন স্বাস্থ্যকর্মী ও তাদের স্বজনসহ সাংবাদিক এবং পুলিশের সদস্যও রয়েছেন। 

গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিনই করোনা ভাইরাসের সংক্রমন পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, গত ১৩ এপ্রিল ১২জন, ১৪এপ্রিল ১৬জন, ১৫এপ্রিল ২৮জন, ১৬এপ্রিল ৩১জন এবং ১৭এপ্রিল ৩৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০