৩০ এপ্রিল ২০২০, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারিগরি ও মাদরাসা মিলিয়ে আরও ৯৮২ প্রতিষ্ঠান এমপিওভুক্ত

শিক্ষকদের জন্য সুখবর নিয়ে এলো শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদরাসা মিলিয়ে ৯৮২টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওর (মান্থলি পেমেন্ট অর্ডার) আওতায় এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

 আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তালিকায় দেখা গেছে, মাদরাসার দাখিল স্তরে ৩২৪টি, আলিম ১১৯টি, ফাজিল ৩৪টি, কামিল ২২টি এবং কারিগরি পর্যায়ে ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ে ৬০টি, বিএম ২৬৩টি ও এসএসসি ভোকেশনাল-দাখিল ভোকেশনাল পর্যায়ে ১৬০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) চারটি স্তরে মোট ১ হাজার ৬৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কোড যুক্ত করে তালিকা প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওই তালিকায় দেখা গেছে, নিম্ন মাধ্যমিকের ৪৩০টি, মাধ্যমিকের ৯৯১, স্কুল অ‌্যান্ড কলেজ পর্যায়ে ৬৮, কলেজ পর্যায়ে ৯২ এবং ডিগ্রি পর্যায়ে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৬৩৩ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
২০১৮ সালে এমপিওভুক্তির জন্য প্রায় ৯ হাজার  নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে আবেদন করে। এই আবেদন যাচাই-বাছাই শেষে ২০১৯ সালের ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশে ২ হাজার ৭৩০টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য তালিকাভুক্ত করা হয়।  দীর্ঘ ছয় মাস পর দেয়া হয় এমপিও কোড।
নতুন এমপিও পাওয়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের (২০১৯) জুলাই থেকে নির্ধারিত বেতন ভাতা পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০