২২ এপ্রিল ২০২০, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালাইয়ে মেয়রের দায়িত্ব গ্রহণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই পৌরসভার দুই নম্বর প্যানেল মেয়র লিলি বেগম আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার সকাল ১০টার দিকে কালাই পৌরসভা কার্যালয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ সচিব মোহাম্মদ ফারুখ হোসেন স্বাক্ষরিত চিঠির (স্মারক নং- ৪৬.০০.০০০০.০৬৩.১৯.০০৭.২০-৩০৪) মাধ্যমে নির্দেশপ্রাপ্ত হয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোস্তাকের রহমান, কালাই উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক আব্দুল কাদের, মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী, জেলা পরিষদের সদস্য রেজাউল ইসলাম, পৌর কাউন্সিলর আমিরুল ইসলাম, সিরাজুল ইসলাম তালুকদার, ফজলুর রহমান, সিরাজুল ইসলাম আকন্দ, আনিসুর রহমান ও জান্নাতি বেগম; আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ছানাউল হক ছানা প্রমুখ। উল্লেখ্য, কালাই পৌরসভার নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমূল আলম জন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ফেব্রæয়ারি ইন্তেকাল করেন। ফলে সেই থেকে কালাই পৌর মেয়রের পদটি শুন্য হয়। সেখানে স্থলাভিসিক্ত হন পৌরসভার দুই নম্বর প্যানেল মেয়র লিলি বেগম।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০