১৭ জুন ২০২০, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে সন্ত্রাসী হামলার শিকার জমির খান ৫ মাস পর মারা গেলেন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি  : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের ঢোলসমুদ্র পুকুরপাড় এলাকায় বর্বর সন্ত্রাসীদের হামলার শিকার জমির খান পাচ মাস পর সোমবার রাতে মারা গেছেন। গত ২০১৯ইং সালের ৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে জমির খানসহ তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালায় উপজেলার কুটামনি এলাকার মোরশেদ খান ও তার দুই ছেলে পুলিশ সদস্য নুর মোহাম্মদ, রুবেল খানসহ তাদের সহযোগীরা।

তাদের হামলায় জমির খানসহ তার পরিবারের ১২ জন সদস্য আহত হন। এর মধ্যে জমির খান গুরুতর আহত অবস্থায় দীর্ঘ দিন ধরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে  পাঞ্জা লড়ছেন। অবশেষে মৃত্যুর কাছে হেড়ে গেলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ক্ষোভে ফেটে পরেন এলাকার সর্বস্তরের লোকজন। ওই ঘটনায় ডাকুরাইল এলাকার মৃত-মোসলেম উদ্দিন খানের ছেলে ছানোয়ার খান বাদী হয়ে ৯জনকে আসামী করে গত ১০ ডিসেম্বর কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করে।

হামলার প্রতিবাদে ও বিচারের দাবীতে ২৭ ডিসেম্বর উপজেলার ঢোলসমুদ্র পুকুরপাড় এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। এসময় তারা সফিপুর-পাইকপাড়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় তারা ফেস্টুন, ব্যানার নিয়ে সন্ত্রাসী হামলাকারী দুই পুলিশ সদস্যসহ জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য পাঠানো হয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০