bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশিয়ানীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-১০

কে, এম, সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নে গাছের চারা উপড়ে ফেলাকে কেন্দ্র করে বর ও সরকার পরিবারের মাঝে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে সরকার পরিবারের সদস্যদের হামলায় পার্শ্ববর্তী একনারকেলিয়া পাড়ার ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত অনুমান সাড়ে ৯টায় এঘটনা ঘটে বলে জানিয়েছে আহত ভুক্তভোগীরা ও তাদের স্বজনেরা।

সোমবার দুপুরে ওই এলাকায় সরেজমিনে গিয়ে জানাগেছে, প্রণব বরের নিজ বসত বাড়ির সীমানার অভ্যন্তরে লাগানো একটি গাছের চারা কে বা কারা উপরে ফেলে, গত শুক্রবার রাতে ওই চারা উপড়ে ফেলার ব্যপারে প্রতিবেশী প্রভাষ সরকারের স্ত্রী সবিতা সরকারের নিকট গিয়ে শোনা- মেলা করার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

পরে আহতদের আর্ত-চিৎকারে পার্শ্ববর্তী একনারকেলিয়া পাড়ার লোকজন ছুটে এলে সেখানে মৃত-প্রমথ সরকারের ছেলে প্রভাষ সরকার (৫০),পবিত্র সরকারের ছেলে তন্ময় সরকার (২৪), মৃত কার্তিক সরকারের ছেলে পবিত্র সরকার (৫০), দয়াময় সরকারের ছেলে মধু মঙ্গল সরকার (৫০), মৃত প্রফুল্ল সরকারের ছেলে কল্যাণ সরকার (২৪), ভব সিন্ধু সরকারের ছেলে কানাই সরকার (২৪) সহ আরো অনেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে  হামলা চালায়।

এ হামলায় ঝগড়া থামাতে আসা একনারকেলিয়া পাড়ার ১০জন আহত হয়, পরে  এলাকাবাসী ও আহতদের স্বজনরা গুরুতর আহত মৃত-সত্য রঞ্জন সরকারের মেয়ে শংকরী সরকার (২৮), আশুতোষ সরকারের ছেলে অজয় সরকার (৩৫), হরিমোহন সরকারের ছেলে পলাশ সরকার (৩২), চিত্ত রঞ্জন সরকারের ছেলে চঞ্চল কান্তি সরকার (৪২) সহ ৪ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বাকীদেরকে স্থানীয় গ্রাম্য চিকিৎসক নিখিল সরকারের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আহতদের পক্ষে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনায়  অভিযুক্তদের পক্ষে তার এক স্বজন 

গণমাধ্যমকেধ্যমকে বলেন আমরা স্থানীয় সিংগা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি মিমাংসার জন্য জানিয়েছি। এরপরেও তারা কাশিয়ানী থানায় উক্ত বিষয়ে অভিযোগ দায়ের করেছে। রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে আহতদের পক্ষে কাশিয়ানী থানায় অভিযোগ দায়েরের পর আমি  সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল ইতোমধ্যেই পরিদর্শন করেছি। হামলাকারীদেরকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০