Shakil Shah
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশ্মীরে নির্বাচন: জয়ের পথে ফারুক আবদুল্লাহর জোট

ভোরের দর্পণ ডেস্ক:

কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোট। বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন হলো ভারতশাসিত এই অঞ্চলে। 

এনডিটিভির খবরে বলা হয়, ২৮০ আসনের মধ্যে ২৫১টির ফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ৯৯ আসন জিতেছে গুপকর জোট। আর ফারুক আবদুল্লাহর দল ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে ৫৬টি আসন। ৭৭ আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। ৪৫টি আসন পেয়েছেন নির্দলীয়রা। কংগ্রেস জিতেছে ২২টিতে।

দক্ষিণ কাশ্মীরে সবচেয়ে ভালো ফল করেছে গুপকর জোট। এখন পর্যন্ত ৪৫টি আসনে জিতছে তারা। ১০টি আসনে এগিয়ে নির্দলীয়রা। ৫টিতে এগিয়ে কংগ্রেস। উত্তর কাশ্মীরে ১৩টি আসনে এগিয়ে জোট প্রার্থীরা। ১১টিতে নির্দলীয়রা। শ্রীনগর জেলায় ১৪টি ডিডিসি আসনের মধ্যে সাতটিতে জিতেছে নির্দলীয়রা। নরেন্দ্র মোদি সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আপনি পার্টি জিতেছে ৩টিতে।

জম্মু-কাশ্মীর মিলিয়ে ডিডিসির ২৮০ আসনে ২৮ নভেম্বর থেকে আট দফায় ভোট হয়েছে। এছাড়া কাশ্মীরে ৯৩৫টি পঞ্চায়েত ও সরপঞ্চের ১১ হাজার ৮১৪টি শূন্যপদে ভোট হয়েছে। জম্মুতেও ভোট হয়েছে ১৩৫টি পঞ্চায়েত ও ৩৩৯টি সরপঞ্চের শূন্যপদে।

গুপকর জোটের শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেন, আমাদের কাছে এই জয়ের তাৎপর্য অনেক। হঠাৎ ভোট ঘোষণার ফলে দলের কেউই তেমন প্রচারের সুযোগ পাননি। তার পরও এই ফল জোটের কাছে বড় সাফল্য। জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ভোটের মাধ্যমে জবাব দিয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০