Online Desk
৫ জানুয়ারী ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাহালুতে অপহরণ মামলায় স্বামী জেলে, ভিকটিম স্ত্রী তার স্বামীর বাড়িতে অবস্থান

কাহালুতে অপহরণ মামলায় স্বামী জেলে, ভিকটিম স্ত্রী তার স্বামীর বাড়িতে অবস্থান

বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর মন্ডল পাড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র পলাশ (২৪) অপহরন মামলায় এখন জেল-হাজতে। অপহরন মামলার ভিকটিম স্ত্রী আশরাফুন নেছা (১৭) তার স্বামীর বাড়ীতে অবস্থান করছেন।

জানা যায়, উপজেলার দূর্গাপুর মন্ডল পাড়া গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে আশরাফুন নেছার সাথে একই গ্রামের প্রতিবেশী ফজলুর রহমানের পুত্র পলাশের ২ বছর পূর্বে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ে হয়। বিবাহের কিছুদিন পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর পলাশ অন্যথায় আবার বিয়ে করেন। বিবাহ বিচ্ছেদ হলেও পলাশ ও আশরাফুন নেছা তারা নতুন করে আবারও প্রেমের সর্ম্পক গড়ে তোলেন।

গত ২৮/১২/২০২৫ইং তারিখে তারা পালিয়ে গিয়ে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ ঘটনা মেনে নিতে না পারায় গত ৩১/১২/২০২৫ইং তারিখে আশরাফুন নেছার মা রোকেয়া বেগম বাদী হয়ে কাহালু থানায় পলাশকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরন মামলা দায়ের করেন। কাহালু থানা পুলিশ ঐ দিনেই নন্দীগ্রাম উপজেলার বর্ষন বাজারে পলাশের নানার বাড়ী থেকে পলাশকে গ্রেফতার করেন এবং আশরাফুন নেছাকে থানায় নিয়ে আসেন। থানা পুলিশ পলাশকে আদালতে এবং ভিকটিম আশরাফুন নেছাকে আদালতে জবানবন্দী ও ডাক্তরী পরীক্ষার জন্য প্রেরণ করেন।

গত ০৩/০১/২০২৬ ইং তারিখ শনিবার সন্ধ্যায় আশরাফুন নেছা তার স্বামী পলাশের বাড়ীতে আসেন। সে বর্তমানে তার শ্বশুর বাড়ীতে অবস্থান করছেন। আশরাফুন নেছা জানান, আমাকে পলাশ অপহরন করেননি, আমরা পূনরায় বিবাহ করেছি। আমার মা অপহরনের মিথ্যা মামলা করেছেন। গ্রামবাসী ও মামলার সাক্ষী ইসমাইল হোসেন জানান, অপহরনের কোন ঘটনা ঘটেনি।

মামলার সাক্ষী ইসমাইল হোসেন আরও জানান, বাদী আমাকে না জানিয়ে মামলার সাক্ষী হিসাবে দেখাচ্ছে। দূর্গাপুর ইউপির স্থানীয় ওয়ার্ডের মেম্বার খোকন জানান, তাদের মধ্যে সম্পর্কের মাধ্যমে ইতিপূর্বেও বিবাহ হয়েছিল। অপহরনের মিথ্যা মামলা করা হয়েছে। মামলার ভিকটিম পলাশের বাড়ীতে জানতে চাইলে সে জানান, আমি এ ব্যাপারে থানা পুলিশকে অবগত করেছি এবং মেয়ের বাবা-মাকে জানিয়েছি তারা মেয়ের বিষয়ে কোন খোঁজখবর নিচ্ছে না।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কাহালু থানার এস আই রুবেল প্রামানিক জানান, থানায় মামলা দায়েরের পর আসামী পলাশকে গ্রেফতার করে আদালতে এবং ভিকটিম আশরাফুন নেছাকে আদালতে জবানবন্দী ও ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত ভিকটিমকে মামলার বাদী তার মা রোকেয়া বেগমের জিম্মায় দেন। ভিকটিমের দায়দায়িত্ব বাদীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০