Online Desk
২ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাহালুতে কন্দ পেঁয়াজের মাধ্যমে বীজ উৎপাদনে এক নতুন মাত্র শুরু

কাহালুতে কন্দ পেঁয়াজের মাধ্যমে বীজ উৎপাদনে এক নতুন মাত্র শুরু

কাহালু (বগুড়া) প্রতিনিধি: পেঁয়াজ আমাদের দেশের মানুষের ব্যবহৃত অন্যতম প্রধান মশলা। প্রতি বছর বাংলাদেশে প্রায় ৩.৪ থেকে ৩.৭৯ মিলিয়ন মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয় কিন্তু পরিহাসের বিষয় হলো আমাদের কৃষকরা আমদানি করা পেঁয়াজ বীজের উপর নির্ভরশীল।

মোট পেঁয়াজ বীজের ৮৭% প্রতিবেশী দেশ থেকে আমদানি করা হয়। এই চ্যালেঞ্জ কমাতে অন্তবর্তী কালীন সরকার পেঁয়াজ বীজ উৎপাদনের বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে প্রনোদনা কর্মসূচীর আওতায় এই প্রথম বারের মত কাহালু উপজেলায় ১০ জন কৃষক কন্দ পেঁয়াজের মাধ্যমে বীজ উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।

গত ১ ফেব্রুয়ারি কাহালুতে পেঁয়াজ বীজ উৎপাদনের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া জেলা অফিসের জেলা প্রশিক্ষন অফিসার মো. নরুল ইসলাম, এসসিএর বহিরাঙগন অফিসার মো. আদনান বাবু, কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারি মাসুদ রানা আকন্দ, উপ-সহকারি কৃষি অফিসার মাকসুদুর রহমান প্রমুখ।

কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস জানান, এই প্রথম কাহালু উপজেলায় কন্দ পেঁয়াজের মাধমে বীজ উৎপাদন শুরু করা হয়েছে। কৃষকদেরকে আমরা সার্বিকভাবে কারিগরি সহায়তা প্রদান করেছি। আশা করছি আমরা বীজ উৎপাদনে সফল হবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০