bhorerdarpan
১০ এপ্রিল ২০২০, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাহালুতে খাদ্যসামগ্রী বিতরণ করলেন মোশারফ হোসেন এমপি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় মানুষদের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. মোশারফ হোসেন। এমপি বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মুত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। তিনি আরও বলেন, আমি দূর্দিনে আপনাদের পাশে ১৩ বছর ছিলাম, এখনোও আছি, ভবিষৎতেও আপনাদের পাশে থাকবো। আমার বাকী জীবন আমি যেন আপনাদের সেবা করতে পারি সেইজন্য আপনারা আমাকে দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নেছার উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ (উজ্জ্বল), কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. মোশারফ হোসেন এর ছোট ভাই জামাল হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০