
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামের দোআনী পাড়ার জাহিদুল ইসলামের বিবাহিত মেয়ে আঁখি আক্তার (২০) সোমবার সন্ধ্যায় তার পিতার বাড়ির সিলিং ফ্যানের সাথে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
আঁখি আক্তারের বিয়ে হয় একই গ্রামের মোন্নাপাড়ার জনৈক শাহীন মোস্তফার সাথে। স্বামী শাহীন মোস্তফা বিদেশ থাকায় আঁখি আক্তার তার পিতার বাড়ীতে থাকতেন। সেখানেই সে আত্নহত্যা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আত্নহত্যার কারণ জানা যায়নি। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন বলে থানা সূত্রে জানা গেছে।