
“দেশীয় জাতে, আধুনিক প্রযুক্তি, প্রাণি সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী/২৫ইং উপলক্ষে বুধবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে হতে এক র্যালি বের করা হয়।
র্যালি শেষে বেলুন উড়িয়ে কাহালু উপজেলা কোয়াটার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর-নবী, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটোরিনারি সার্জন ডাঃ মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার মোছা. শামছুন্নাহার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, কাহালু মডেল প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি এম এ কাদের, সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
প্রদর্শণীর উদ্বোধন শেষে এক আলোচনা সভা কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শণীতে ৩৬টি স্টল রয়েছে।