দেশজুড়ে

কাহালুতে মাটির দেয়ালের চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

  কাহালু প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৮:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ

কাহালুতে মাটির দেয়ালেরচাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু

শনিবার সকালে বগুড়ার কাহালুর দূর্গাপুর ইউনিয়নের সিংড়াপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামানিকের পুত্র দিনমজুর ফেরদৌস আলী বাবু (৩৫) একই গ্রামের খোরশেদের বাড়ীর দেয়াল ভাঙ্গার কাজ করতে যান।

বাড়ির দেয়াল ভাঙ্গার সময় দিনমজুর ফেরদৌস আলী বাবু দেয়ালের নিচে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু।

আরও খবর

Sponsered content