
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে এক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি,” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস/২০২৫ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মিজ্ কাশপিয়া তাসরিন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ প্রমুখ। আলোচনা সভা শেষে ২ জন শ্রেষ্ঠ অদম্য নারীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মিজ্ কাশপিয়া তাসরিন।