প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৯:০৬:১০ প্রিন্ট সংস্করণ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : রোববার বিকেলে বগুড়ার কাহালুর জামগ্রাম ইউনিয়নে এডিবি’র অর্থায়নে রাস্তায় ইট সোলিং কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রশিদ (লালু)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামগ্রাম ইউপি সচিব মো. আলমগীর শেখ, ইউপি সদস্য মাহফুজা, লক্ষী রাণী, রেজনু পারভীন, ইলিয়াস বাদল (উজ্জল), আব্দুস সামাদ, খোরশেদ আলম, মোশারফ হোসেন, বেলাল হোসেন, রেজাউল, হোসেন আলী, ইউনুস আলী, মোজাহার আলী প্রমুখ।











