
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বগুড়ার কাহালুর নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুঞ্জুআরা (শাপলা)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিফাত আখতার খানম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) মো. আবু রেজা (রিপন)।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।