Admin Panel
৬ ডিসেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, দেশের প্রায় ৫৫ হাজার কিন্ডারগার্টেন স্কুলকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে সরকারিভাবে একটি নীতিমালা প্রণয়ন করা হবে। একই সঙ্গে এসব বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তিসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার সকালে পল্লবী ২ নম্বর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিএনপির এই নেতা অ্যাসোসিয়েশনকে সরকারের কাছে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় শর্ত ও প্রস্তাবনা লিখিত আকারে জমা দিতে অনুরোধ করেন। তিনি বলেন, ‘আমাদের আগামী নির্বাচনী ইশতেহারে আপনারা যেন কিন্ডারগার্টেন খাতের পক্ষে নীতিমালা ও গাইডলাইন উপস্থাপন করতে পারেন—সেটি চাই।’

আমিনুল হক জানান, এ বিষয়ে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সহজ শর্তে নিবন্ধনের ব্যবস্থা ও সরকারি-বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র তৈরিতে কাজ করা হবে।’ সরকারি বৃত্তি প্রদান বন্ধ হওয়ায় বৈষম্য তৈরির অভিযোগ তুলে বিএনপির এ প্রার্থী বলেন, তাঁর দল ক্ষমতায় গেলে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবারও বৃত্তি পুনর্বহাল করা হবে।

সভায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল.এম. কামরুজ্জামান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন এ.টি.এম. অলিউল হাসানাত তুহিন। প্রধান আলোচক ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, বিকেএর ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান বাবু, হামিদুল ইসলাম, মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম, শিক্ষা সচিব নজরুল ইসলাম, হায়দারুল ইসলাম, আরিফুল ইসলাম বাদশাসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও শিক্ষক–শিক্ষিকারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০