Ibrahim Atiullah Anik
২৪ নভেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন আজিজুর রহমান সরকার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির নির্বাচীত হয়েছেন আজিজুর রহমান সরকার স্বপন। জেলার সকল রোকনদের (সদস‍্য) প্রত্যক্ষ ভোটে তিনি আমীর হিসেবে নির্বাচিত হন। এর আগে গত ১৪ নভেম্বর ( শুক্রবার ) জেলা আমির নির্বাচনে রোকনরা ভোট প্রদান করেন।

সোমবার (২৪ নভেম্বর ) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জামায়াতে ইসলামি রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করানো হয়।

তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ২১ বছর একটানা কুড়িগ্রাম জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। পুনরায় জেলা আমির নির্বাচীত হওয়ায় তাঁর নিজ উপজেলা ভূরুঙ্গামারীতে দলীয় নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শপথ পড়ানো শেষে এক প্রতিক্রিয়া মাওলানা মমতাজ উদ্দিন বলেন, “আজিজুর রহমান সরকার স্বপন একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ সংগঠক। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা জামায়াত নতুন গতিতে এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

এবিষয়ে পুনরায় নির্বাচীত জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি। ইনশাআল্লাহ্ সংগঠনকে শক্তিশালী করা, নৈতিক সমাজ গঠন এবং গণমানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি আরো বলেন জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করা একটি কঠিন কাজ। আমাকে আবারো যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিকভাবে পালন করতে পারি এজন্য সংগঠনসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০