Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল

কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহ. অধ্যাপক আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার ( ২৯ ডিসেম্বর ) বিকেল ৩.৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শাহাদাৎ হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

এসময় জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন, নাগেশ্বরী উপজেলা আমির আব্দুল মান্নান মিয়া, কচাকাটা থানা আমির মাওলানা এনামুল হক, উপজেলা সেক্রেটারি আনোয়ার সোসেন, সহকারি সেক্রেটারি মিজানুর রহমান, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, যুব বিভাগের উপজেলা সভাপতি আবু হেনা মাসুম, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ২ঘটিকায় নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছেও তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের অবসানে সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমেই ন্যায় ও সততার রাজনীতি বিজয়ী হবে। তিনি কুড়িগ্রাম-১ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০