Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম-১ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত প্রার্থী আনোয়ারুল

কুড়িগ্রাম-১ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে জামায়াত প্রার্থী আনোয়ারুল

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ ( ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার-প্রচারণায় গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন তিনি।

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া ১১ দলীয় জোটের নেতা কর্মীরা। এ লক্ষ্যে জোট কর্মীরা সকাল থেকে মধ্যে রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিজয় নিশ্চিত করতে বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ জামায়াত ইসলামী ও তার জোট।

সোমবার (২৬ জানুয়ারী) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে ভোট চাচ্ছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলামসহ জোট কর্মীরা। বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা সদরের থানা রোডে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। সন্ধ্যায় শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে পথসভা, রাত ৮ টায় তিলাই ইউনিয়নের ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মাঠে জনসভা, রাত ৯ টায় পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজারে জনসভা ও রাত ১০ টায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পথসভায় অংশ গ্রহণ করেন। এর আগে তিনি সদর উপজেলার খৈবর মোড়ে আলোচনা সভা, বলদিয়া বাজার, কাশিম বাজার ও সাধু মোড়ে পথসভা করেন। প্রতিটি পথ ও জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

গণসংযোগের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। উন্নয়নের মিথ‍্যা আশ্বাস আমি আপনাদেরকে দিবো না। তবে এতটুকু ওয়াদা আমি দিতে পারি আমি যদি আল্লাহর রহমতে নির্বাচীত হই তবে নিজে দূর্নীতি করবো না এবং অন‍্যকেও করতে দিবো না। রাস্তা ঘাট, সেতুসহ উন্নয়ন বরাদ্দ যা আসবে তা জন সম্মুখে প্রকাশ করা হবে। কালিগঞ্জ ঘাটে দুধকুমার নদের উপর একটি সেতু এবং সোনাহাট স্থলবন্দর ও কচাকাটার মাঝামাঝি একটি ৩০ শষ‍্যার হাসপাতাল করার আশ্বাস দেন তিনি।

এছাড়াও এলাকার রাস্তাঘাট উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ এবং মাদক নির্মূল, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করবেন বলে ভোটারদের এ প্রতিশ্রুতি দেন তিনি।

গণসংযোগ, নির্বাচনী প্রচারণা ও অফিস উদ্বোধন কালে সঙ্গে ছিলেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন, এনসিপির উপজেলার মুখ‍্য স্বমন্নয়ক মাহফুজুল ইসলাম কিরণ, সাবেক উপজেলা আমির মাওলানা রুহুল আমিন হামিদী, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ ১০ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ সহ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

বটিয়াঘাটায় জুট মিলে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৭ লাখ

সীতাকুণ্ডে “ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে মুগ্ধ বিদেশি মেডিকেল টিম

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে থাকবে : মঞ্জু

বকশীগঞ্জে ধানের শীষের গণমিছিল: জনস্রোতে স্তব্ধ শহর

জনগণের সমর্থন, ভালোবাসা ও শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই – তারেক রহমান

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

১০

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

১১

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

১২

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

১৪

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১৬

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১৭

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১৮

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৯

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

২০