Shakil Shah
৩০ ডিসেম্বর ২০২০, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুতুবদিয়া সমুদ্র সৈকতে পর্যটনের নতুন দিগন্তের দোয়ার

বি এম হাবিব উল্লাহ, জেলা প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্র সৈকত সম্ভাবনাময় পর্যটন স্পট। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক হিসেবে অনেকে আসছেন এখানে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসিক হোটেল ও খাবারের সুব্যবস্থা রয়েছে এ দ্বীপে।

রয়েছে সাগরের বিস্তীর্ণ জলরাশি দীর্ঘ সমুদ্র সৈকত। সাগরের তীরে সারি ঝাউ গাছ গুলো হাওয়ায় দোলা দেয়। সবুজ ঝাউবনে অতিথি পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখিদের মিলনমেলা সত্যিই লোভনীয় হয়ে উঠে ভ্রমন পিয়াসু পর্যটকদের কাছে।

প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভুমি কুতুবদিয়া সমুদ্র সৈকত সত্যিই অপূর্ব। দেশব্যাপি এখনও খুব একটা পরিচিত নয় এ দীপাঞ্চল। কুতুবদিয়া উপজেলায় ২২ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা বেশ কয়েকটি নতুন পর্যটন স্পট রয়েছে।

পূর্বে এখানে মানুষের যাতায়াত কম হলেও বর্তমানে দ্বীপের পর্যটন স্পটগুলো দৃষ্টি আকর্ষণ বাড়িয়ে দিয়েছে পর্যটকদের। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ বেলাভূমির সাথে বায়ু বিদ্যুৎ, লবণ উৎপাদন, জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে এখন দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে যাচ্ছেন নতুন এই দ্বীপে।

পর্যটকরা বলছেন, কর্তৃপক্ষ নজর দিলে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে কুতুবদিয়ার পর্যটন স্পটসমূহ। স্থানীয় প্রশাসন বলছে, নতুন এই পর্যটন স্পটে পর্যটক আকর্ষণ বাড়াতে কাজ চলছে।

শুধু সমুদ্র সৈকতে নয় বায়ু বিদ্যুৎ এলাকা, সিটিজেন পার্ক, শহীদ মিনার, কুতুব শরীফ দরবার, কুতুব আউলিয়ার মাজার, কালারমার মসজিদ, প্রাকৃতিক গ্যাস, বিশ্বখ্যাত বাতিঘর, লবণ উৎপাদনসহ আরও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এখন জনপ্রিয় হয়ে উঠছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সমুদ্র সৈকত ও বায়ু বিদ্যুৎ প্রকল্পের নয়নাভিরাম ছবি ছড়িয়ে পড়ার পর দর্শনার্থীরাও এ দ্বীপের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০