১০ মে ২০২০, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দেশের প্রথম ভ্রাম্যমাণ করোনার নমুনা সংগ্রহ বুথ চালু

দেবিদ্বার ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় দেশের প্রথম “ভ্রাম্যমাণ করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ” চালু করা হয়েছে। আজ রোববার, সকাল ১১টায় দাউদকান্দির যারিফ আলী স্মৃতি পার্কের সামন থেকে দেশের প্রথম “ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহ বুথ” এর কার্যক্রম উদ্বোধন করা হয়। মালদ্বীপস্হ ইয়েস বাংলা সমিতির চেয়ারম্যান মোকলেছ আকন্দের অর্থায়নে, দাউদকান্দি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও মেজর (অব.) মোহাম্মদ আলীর তদারকিতে কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ভ্রাম্যমান করোনা স্যাম্পল বুথের মাধ্যমে দাউদকান্দি উপজেলার জনবহুল প্রতিটি স্থানে ঘুরে ঘুরে এবং হটলাইনে ফোন কলের মাধ্যমেও করোনা উপসর্গ বহনকারীদের কাছ থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার নির্ণয়ের মাধ্যমে ফলাফল জানানো হবে।এই বিষয়ে মেজর মোহাম্মদ আলী বলেন, করোনা ভাইরাস বাংলাদেশ বিস্তারের প্রথম থেকেই অব্যাহতভাবে জনসচেতনতা ও প্রতিরোধ কার্যক্রম কঠোরভাবে করে যাচ্ছি।

ফলে এখন পর্যন্ত দাউদকান্দি উপজেলায় করোনা মহামারী আকারে বিস্তার লাভ করেনি এবং ভবিষ্যতে যেন এর বিস্তার ব্যাপক আকার ধারণ করতে না পারে, তাই উপজেলার সর্বস্তরের জনগণের সমাজ সেবক মোকলেছ আকন্দের অর্থায়নে এই ভ্রাম্যমাণ করোনা স্যাম্পল সংগ্রহ বুথ চালু করা হয়েছে। কারো যদি করোনার উপসর্গ থাকে, সে হাসপাতালে আসতে আসতে ও আরো অনেকের মাঝে এটি ছড়াতে পারে।

তাই সকলের সেবায় এই গাড়িটি উপজেলার সর্বত্র ঘুরে বেড়াবে এবং যাদের মধ্যে উপসর্গ আছে কিংবা করোনার পরীক্ষা করতে চান, তারা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্যাম্পল দিতে পারবেন।ভ্রাম্যমান করোনা স্যাম্পল সংগ্রহ বুথের সংশ্লিষ্ট দায়িত্বে থাকা, সোহেল রানা বলেন, হটলাইনে ফোন কলের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার যেকোন স্থানে করোনা উপসর্গের স্যাম্পল সংগ্রহ করা হবে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহিনূর আলমের উপস্থিতিতে বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ জামাল ,উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা, যুবলীগ নেতা সুমন চৌধুরী, খাজা প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত মোটরসাইকেল চালক

ধনবাড়ীতে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

দশমিনায় হিফজ সমাপনি ও বিদায় অনুষ্ঠান

আশুলিয়ায় যানযট নিরসনে ট্রাফিকের দায়িত্বে শ্রমিক দল

মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ

চন্দনাইশে ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের বর্বরোচিত হামলার অভিযোগ

কাপাসিয়ায় গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আন্তর্জাতিক নারী দিবসে ন্যাশনাল লাইফে আলোচনা সভা

১০

কাহালুতে বাদশা সালমান মানবিক সহায়তা উপহার খেজুর

১১

বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ

১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২

১৩

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে “নির্বাচনী ইশতেহার বিষয়ক” উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কনফিডেন্স ইভেন্ট ম্যানেজমেন্টের যাত্রা শুরু

১৫

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

১৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়কের মৃত্যু

১৭

কাহালুতে মশা তাড়ানোর ধুয়া থেকে গোয়াল ঘরে আগুন

১৮

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

১৯

ভিজিএফ এর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

২০