১৬ জুন ২০২০, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় ১৮ মাসের এক শিশু পানিতে পড়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) গড়াডোবা ইউনিয়নে ওয়াই গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত আল-ফারাবী ওয়াই গ্রামের খন্দকার ফরিদ আহমেদ নবেলের ছেলে।

সুত্র জানায়, নিহত আল-ফারাবী খেলার ছলে প্রতিবেশি মাসুদ মেম্বারের পুকুরে যায়। এক পর্যায়ে আল-ফারাবীর হাতে থাকা পানির বোতলটি পুকুরে পড়ে যায়। পড়ে সে পুকুর হতে বোতলটি তুলতে গিয়ে পানিতে ডুবে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা ফারাবীকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। কোলের শিশুকে হারিয়ে বার বার মুর্ছা যাচ্ছেন গর্ভধারিণী মা। ফারাবীর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বইছে। ফারাবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক খন্দকার নুসরাত জাহান।

উল্লেখ্য, গত ১৩ জুন উপজেলার গগডা আটকান্দিয়া গ্রামের সামছু মিয়ার কন্যা শোভা আক্তার (৬) এবং ১৪ জুন  নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে নানা শামছুল হকে নাতনি সুমাইয়া বেগম (৩) পানিতে ডুবে মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০