bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে দৌঁড়ে পালালেন ইটভাটা মালিক

যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুরে করোনা মোকাবেলায় সঙ্গনিরোধের নির্দেশনা না মানায় রোমান ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে কেশবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, রোমান ব্রিকস নামের ওই অবৈধ ইটভাটায় করোনা সচেতনতায় সঙ্গনিরোধ নির্দেশনা না মেনে শ্রমিকরা কাজ করছিলেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সচেতন হয়ে দূরত্ব বজায় রেখে কাজের পরামর্শ দেন। তবে ভাটা মালিক কোন কথায় কান না দিয়ে শ্রমিকদের দিয়ে কাজ শুরু করায়। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে গেলে ভাটা মালিক সিদ্দিকুর রহমান ওরফে চিটার সিদ্দিক পালসার মোটরসাইকেল ফেলে রেখে ভৌ-দৌঁড় দিয়ে পালায়।
এসময় আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভাটার দুইটি জেনারেটর ও পালসার মোটরসাইকেল জব্দ করেন। এছাড়াও ভাটা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, কোন ধরণের অনুমোদন ব্যাতিত চার ফসলি জমিতে অবৈধ ইটভাটাটি গড়ে তোলেন সিদ্দিকুর রহমান ওরফে চিটার সিদ্দিক নামের ওই ব্যক্তি। এতে ভাটায় মাটি ও ইট বহনের যানবাহনে গ্রামীন পাকা রাস্তায় চলাচল অনুপোযোগী হয়ে পড়ে। আবাদি জমির মাটি কেটে সাবাড় করে। এমনকি আশপাশের অসংখ্য কৃষক চরম ক্ষতির শিকার হয়ে জেলা প্রশাসক, ইউএনও, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। গত বছর ভ্রাম্যমান আদালত তাকে জেল-জরিমানা করে কারাগাওে প্রেরণ করে। তবুও জামিনে বের হয়ে এসে নীরিহ জনগণকে জিম্মি করে অবৈধ কর্মকান্ড শুরু করেছিলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০