Shakil Shah
২৯ নভেম্বর ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কোটালীপাড়ায় কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারীতাসহ দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিলক চন্দ্র বাড়ৈ গোপালগঞ্জ জেলা প্রশাসক বরবার একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ সরকার ২০১০ সালে যোগদান করার পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। স্কুল উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের লক্ষ – লক্ষ টাকা আত্মসাৎ, স্কুল ফান্ডের টাকার হিসাব জালিয়াতি, দীর্ঘস্থায়ী ছুটি কাটানো, স্বেচ্ছাচারীতা সহ স্কুলের কর্মচারী নিয়োগে ঘুষ গ্রহনের অভিযোগ রয়েছে উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪-২৫ অর্থবছরে স্কুল উন্নয়নের জন্য ১১ লক্ষ টাকার অনুদান আসে। সেখানে প্রধান শিক্ষক নামমাত্র ৩ লাখ টাকার কাজ করে বাকি টাকা নিজেই আত্মসাৎ করেছেন।

এছাড়াও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সন্দীপ হালদার ব্যাক্তিগতভাবে স্কুলের আসবাবপত্র কিনতে ২ লক্ষ টাকা প্রধান শিক্ষকের কাছে দিলে ওই টাকার কোন কাজ করেননি। স্কুলের চতুর্থ শ্রেনির কর্মচারী নিয়োগেও ব্যাপক দুর্নীতি করেছেন, দপ্তরি নিয়োগে এক ব্যাক্তির থেকে ঘুষ হিসেবে ১২ লাখ টাকা গ্রহন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্কুলের জমিদাতা সদস্যের কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে তাকে নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক।

এইসব বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষ তাকে বারবার কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি ব্যক্তিগত ক্ষমতার প্রভাব খাটিয়ে সবকিছু এড়িয়ে গেছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন সহকারী শিক্ষক বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক নিজেকে মুকুট হীন রাজা মনে করেন সবসময়।

কোন প্রয়োজন না থাকলেও সে নিজের ইচ্ছেমত ছুটি কাটাতো অথচ আমরা সহকারী শিক্ষকদের অনেক জরুরী সময়েও ছুটি দিতো না। স্কুলের সকল বিষয়ে তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বলে চূড়ান্ত হতো৷ কখনোই কারো সাথে কিছু পরামর্শ করেন না প্রধান শিক্ষক। কোন শিক্ষক তার বিরুদ্ধে কথা বললে তাকে বিভিন্ন রকম হুমকিও দেন তিনি। আমরা এই স্কুলে একটি সুষ্ঠু ও সুন্দর কাজের পরিবেশ চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, আমার বিরুদ্ধে সকল অভিযোগ সত্যি নয় তবে কিছু ক্ষেত্রে অল্প অনিয়ম হতে পারে। তিনি আরো দাবি করেন, যে খাতায় স্কুলের আয়-ব্যায় হিসেবে লিখে রাখাতাম ওগুলো অফিসরুম থেকে চুরি হয়ে গেছে এইজন্য সকল হিসাব পরিস্কার করতে পারিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০