Bhorer Darpan
২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবধর্না

কোটালীপাড়ায় নবীন বরন ও কৃতি শিক্ষর্থী সংবধর্না

গোপালগঞ্জের কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গনে উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক প্রভাষক অমিয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী।

নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক আলিমুজ্জামান খান, প্রভাষক তুষার সেন, কৃতি শিক্ষার্থী সাব্বির হাওলাদার, অর্পিতা বসু , নবীন শিক্ষার্থী অনামিকা দাম ও সাগর ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৪৫০ জন শিক্ষার্থীকে ফুল ও শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। এছাড়া বিগত ৩ বছরে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

নবীন শিক্ষার্থী অনামিকা দাম বলেন, এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধির জন্য আমরা মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের কৃতি শিক্ষার্থী গোবিন্দ ভট্টাচার্য বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। এই কলেজের শিক্ষার্থীরা সৎ, নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ গঠনে নেতৃত্ব দিতে হবে।

কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এনায়েত বারী বলেন, তোমরা শুধুমাত্র পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ আদর্শ নাগরিক হয়ে উঠবে।

নবীনবরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০