৮ মে ২০২০, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫, বাড়ি ভাঙচুর

 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের পাঁচ জন। এছাড়াও অন্তত ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

শুক্রবার (৮ মে) সকালে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের হাসান বিশ্বাস ও আলীম বিশ্বাস গ্রুপের লোকজন উভয়পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্ষাপাড়া গ্রামের হাসান বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে আলীম বিশ্বাসের বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে গত বুধবার রাতে হাসান ও আলীম গ্রুপের লোকজন নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েন। এর জেরে গতকাল বৃহস্পতিবার উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়। গুরুতর আহত ফায়েক বিশ্বাস (৫৫), কালাম বিশ্বাস (৪৫) ও সরাফত মোল্লাকে (৪০) কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকালে এরই জেরে উভয় গ্রুপের লোকজন প্রতিপক্ষের অন্তত ৩০টি বাড়ি-ঘর ভাঙচুর করে। 

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বর্ষাপাড়া গ্রামে গত ৬ মাসের সংঘর্ষের ঘটনায় ৯টি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবারের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও জানান, বর্ষাপাড়া গ্রামের অবস্থা বর্তমানে শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০