bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোহলিকে আউট করার ‘সহজ উপায়’ জানেন শোয়েব

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কেউ কেউ আবার অন্যতম বাদ দিয়ে সরাসরি সেরাই মেনে নিয়েছেন ভারতীয় অধিনায়ককে। ক্রিকেট মাঠে ব্যাট হাতে তার আধিপত্যই মূলত এনে দিয়েছে এমন স্বীকৃতি।

কোহলির পরিসংখ্যান ও রেকর্ডই জানান দেয়, ঠিক কত বড় মাপের ব্যাটসম্যান তিনি। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব গড়ে রান করছেন তিনি। এরই মধ্যে হাঁকিয়েছেন ৭০টি সেঞ্চুরি।

বিশ্বের যেকোন বোলার কোহলির বিপক্ষে বোলিংয়ের আগে নিজের পরিকল্পনা সম্পর্কে সঠিক জ্ঞান রেখেই খেলতে নামেন। কেননা সামান্যতম ভুলেও বড় সুযোগ নিয়ে নেন কোহলি। যা কি না পুরো ম্যাচের চিত্রনাট্যই বদলে দেয়।

অথচ পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার বলছেন, তার কাছে আছে কোহলিকে আউট করার সহজ তরিকা। তিনি এমন ডেলিভারি জানেন, যেটি করলে কোহলি আউট হবেই হবে। তাও না হলে, গতির ঝড়ে উড়িয়ে দেয়ার পথ তো খোলাই রয়েছে।

ইন্সটাগ্রামে এক লাইভ সেশনে কোহলিকে আউট করার কথা এলে শোয়েব বলেন, ‘আমি যদি বোলিং করতাম, তাহলে পপিং ক্রিজের একদম প্রান্তে গিয়ে পিচআপ ডেলিভারি করতাম কোহলিকে। যা সুইং করে বেরিয়ে যেত এবং ড্রাইভ খেলতে গিয়ে কোহলি আউট। এটি কাজ না করলে ১৫০ কিমি গতির গোলা ছুড়তাম এবং কোহলি আউট হয়ে যেত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০