bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোয়ারেন্টাইনে পুরুষেরা যে কাজটি শিখতে পারেন

কোয়ারেন্টাইনের সময়টাকে সঠিক কাজে ব্যবহার করতে চাইছেন? তাহলে এমন একটি কাজ শিখে নিন যা কিনা জীবনযাপনের ক্ষেত্রে ভীষণ জরুরি। এমনকী সম্পর্ক সুন্দর রাখতেও এর জুড়ি নেই। কী সেই কাজ? কিছুদিন আগের এক জরিপে দেখা গেছে, যেসব ছেলে ভালো রান্না জানেন মেয়েরা তাদের প্রতি একটু বেশিই আকৃষ্ট হন। তাই হোম কোয়ারেন্টাইনে অফিসের কাজের ফাঁকে রান্না শিখে নিন। যারা বাড়িতে থাকতে হচ্ছে বলে ছটফট করছেন তারাও একটু বাড়ির কাজ শিখুন। এমন সুযোগ সবসময় পাওয়া যায় না।

রান্নাকে মোটেই মেয়েদের কাজ ভাবা চলবে না। বরং এগিয়ে আসুক ছেলেরাও। যেকোনো বড় রেস্তোরাঁর শেফ কিন্তু বেশিরভাগ ছেলেরাই হন। আবার এমনও অনেক ছেলে আছেন যারা পানিটুকুও ঢেলে খেতে পারেন না। হোস্টেল কিংবা মেসলাইফ এসে অনেক ছেলেই রন্ধন পটিয়সী হয়ে ওঠে। নিজের কাজ চালিয়ে নেয়ার মতো চিকেন, নুডলস, ওমলেট, ভাত এসব রান্না অনেকেই শিখে নেন।

বাইরের দেশে অধিকাংশ সময়েই ঘরের কাজ ভাগাভাগি করে নেন নারী-পুরুষ। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই ঘরের কাজকে মেয়েদের কাজ মনে করেন। তবে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। সঙ্গীর মন পেতে চাইলে রান্না বা অন্যান্য ঘরের কাজে মন দিচ্ছেন পুরুষেরাও।

Kaj-3.jpg

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সোশিওলজিস্ট স্কট কলট্রানে এবং মাইকেল অ্যাডামস সম্প্রতি এই গবেষণাটি করেছেন। সেখানে বলা হয়েছে মেয়েরাও এখন ছেলেদের মতোই ফুলটাইম অফিস করেন। বাড়ি ফেরার পর তাদের সঙ্গী যদি ঘরের কাজে সাহায্য করেন, তাহলে সঙ্গীর প্রতি তাদের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ বাড়ে। নিজেদের মধ্যে ঝগড়া কম হয়। ছেলেরা যদি মেয়েদের নানা কাজে সাহায্য করে তাতে সম্পর্ক আরও বেশি জোরদার হয়।

এছাড়াও সেই প্রভাব সন্তানদের উপর পড়ে। বাড়ি থেকেই তো শেখার শুরু। ফলে বাচ্চারা যেমন সহজে সবার সঙ্গে মিশতে শেখে তেমনই খাবারও ভাগ করে খেতে শেখে। সবাইকে সম্মান করতে শেখে। সম্পর্কের মর্যাদা দেয়। যারা বিবাহিত এবং বিয়ের উপযুক্ত তারা আজ থেকে রান্নাঘরে ঢুকুন। কোয়ারেন্টাইনের সময়টাকে কাজে লাগিয়ে রান্নার মতো গুরুত্বপূর্ণ কাজটি শিখে নিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০