bhorerdarpan
১৭ এপ্রিল ২০২০, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোয়ারেন্টিনের জন্য নিজেদের হোটেল ছেড়ে দিলেন আয়েশা টাকিয়া

আয়েশা টাকিয়া ও ফারহান আজমি

বলিউডের ‘কিং খান’র পথে হাঁটলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া। স্বামী ফারহান আজমির সঙ্গে আয়েশা টাকিয়া তাদের মালিকানাধীন দক্ষিণ মুম্বাইয়ের একটি হোটেল করোনা রোগীদের কোয়ারেন্টিন হিসেবে ব্যবহারের জন্য ছেড়ে দিয়েছেন। 

‘করোনা মোকাবিলায় আমরা সবাই একসঙ্গে আছি’, এমনটাই বলেন আয়েশার স্বামী ফারহান। তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানান, মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে তাদের হোটেলটি কোয়ারেন্টিন হিসেবে ব্যবহারের জন্য দিয়েছেন। তিনি আরও জানান, তাদের হোটেলটি ছোট। তার প্রত্যাশা, ভবিষ্যতে সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করবেন।

এর আগে সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান তাদের চারতলা অফিস ভবনটি কোয়ারেন্টিন হিসেবে ব্যবহারের জন্য পৌর করপোরেশনকে ছেড়ে দেন। তবে শুধু এটাই নয়, করোনা মোকাবিলায় আরও বহুমুখী পদক্ষেপ নিয়েছেন বলিউডের ‘বাদশাহ’।

শাহরুখ খানের পর বলিউডের আরেক অভিনেতা সোনু সুদ তার একটি হোটেল ছেড়ে দেন করোনাযোদ্ধাদের জন্য। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিচ্ছেন যারা, সেই ডাক্তার, নার্স ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মীদের তার হোটেলে থাকার সুযোগ করে দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০