Shakil Shah
৩ অক্টোবর ২০২১, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রুজে মদের পার্টি, আটক শাহরুখপুত্র আরিয়ান

ভোরের দর্পণ ডেস্কঃ

ভারতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মুম্বাইয়ের এক মাদক মামলায় তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যেই এনসিবি জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরিয়ানকে। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শনিবার (২ অক্টোবর) রাতে মাঝসমুদ্রে অবস্থিত এক ক্রুজে চলা রেভ পার্টিতে উপস্থিত ছিল সে। আর সেখান থেকেই তাকে নিয়ে আসা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে। সে ছাড়াও ওই বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করে এনসিবি।

এনসিবি জানায়, আরিয়ান খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি মাদক নিয়েছেন কিনা বা অন্যদের মাদক দিয়েছেন কিনা, তা নিয়ে তদন্ত চলছে। এনসিবি আরিয়ানের ফোনের চ্যাটগুলি খতিয়ে দেখছে বলে জানায় তারা।

 

এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড এস্টেট অফিসে আছেন তিনি। শনিবার রাতে এনসিবি ক্রুজে চলা রেভ পার্টি থেকে তাকে নিয়ে আসা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে আরও জানা যায়, গতকাল রাতে কিছুটা ফিল্মি কায়দাতেই ক্রুজে অভিযান চালায় এনসিবি। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বেশে ক্রুজে চড়েন এনসিবির কর্মকর্তরা। এরপর পার্টি শুরু হতে আটক করা হয় মোট ১০ জনকে।

উল্লেখ্য, আরিয়ান খান, শাহরুখ খান এবং গৌরী খানের প্রথম সন্তান। শাহরুখ-গৌরির মেয়ে সুহানা খান এবং আব্রাম নামে আরেকটি ছেলে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০