
খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গ ও সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা ১১শ জনকে আসামি করে তিনটি টি মামলা করেছে পুলিশ।
গত ২৭/৯/২০২৫ খ্রিঃ খাগড়াছড়ি সদরে বেআইনি জনতাবদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ করে সরকারি কাজে বাধা প্রদান করে সহিংসতার ঘটনায় অজ্ঞাতনামা আনুমানিক ৭০০/৮০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ০১/১০/২০২৫ খ্রি: তারিখে ০১ টি মামলা রুজু করেছে।
গুইমারা উপজেলায় গত ২৮/৯/২০২৫ খ্রিঃ তারিখে ১৪৪ ধারা ভঙ্গ করে ঘটানো সহিংসতায় তিন জন নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাতনামা আসামি/আসামিদের বিরুদ্ধে ০১/১০/২০২৫ খ্রিঃ তারিখে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।
নিহতদের পরিবার মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদী হয়ে উক্ত মামলা রুজু করে।
একই দিনে গুইমারায় সরকারি কাজে বাধা দেয়া সহ সরকারি কর্মচারীদের আহত করা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ২৫০/৩০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা রুজু করেছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার আরেফিন জুয়েল।
এদিকে গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ৩০ কেজি করে চাল দিয়েছে জেলা প্রশাসন ও খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে। নিরাপত্তার স্বার্থে জেলায় এখনো ১৪৪ ধারা চলমান রয়েছে।
জেলা জুড়ে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় মোতায়েন আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে । তবে দুর্গাপূজা ১৪৪ ধারার আওতামূক্ত রয়েছে বলে জানান জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।