২৮ এপ্রিল ২০২০, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মধ্য বানছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইন্দ্রমনিপাড়ার সুশীল ভূষণ চাকমার ছেলে ও ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা ওরফে বাবু চাকমা ওরফে রিঝাং (৩০) এবং মধ্য বানছড়া গ্রামের বাসিন্দা বীরেন্দ্র মোহন চাকমার ছেলে ও পরিবহন চালক সুদিব্য কান্তি চাকমা (২৫)।

নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা জানান, সকালের দিকে এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ির সামনে দাবা খেলছিল। এ সময় কে বা কারা তাদের গুলি করে পালিয়ে যায়।

তিনি বলেন, আমার ভাই সুদিব্য পেশায় একজন মাহেন্দ্র গাড়ি চালক। তিন দিন আগে সে বাড়িতে ফিরেছে। সে দুই সন্তানের জনক।

প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সকালে ইউপিডিএফ কর্মী বাবু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক নিরহ গ্রামবাসীও মারা গেছেন।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানেো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১০

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১১

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১২

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৩

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৪

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৫

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৬

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৭

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৮

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

২০