Shakil Shah
৩০ নভেম্বর ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় রাতের আঁধারে খুচরা দোকানে সার পাচার

খানসামায় রাতের আঁধারে খুচরা দোকানে সার পাচার

দিনাজপুরের খানসামা উপজেলার সারের কৃত্রিম সংকট দেখিয়ে আংগাড়পাড়া ইউনিয়নের পাকেরহাট বাজার থেকে রাতের আঁধারে খুচরা দোকানে সার পাচারের অভিযোগ উঠেছে মেসার্স মহাদেব চন্দ চন্দ এর মালিক মহি তোষ চন্দ্র এর বিরুদ্ধে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে নিয়ম-নীতির তোয়াক্কা ছাড়াই সার পাঠানো এবং কৃষকদের হয়রানির এই চিত্র উঠে এসেছে স্থানীয় এক সংবাদকর্মীদের অনুসন্ধানে।

এরই অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পাকেরহাটের বাইপাস সড়কে অনুসন্ধান চালায় কয়েকজন সংবাদকর্মী। এসময় তারা তিনটি ভ্যানে করে খুচরা দোকানে সার পাঠানোর সময় ভ্যানগুলো আটক করেন। ভ্যানচালকদের কাছে জিজ্ঞাসা করলে তারা সার পরিবহনের কোনো সঠিক কাগজপত্র কিংবা উত্তর দিতে না পাড়ায় সন্দেহ আরও ঘনীভূত হলে ভেন চালক বিষয়টি ডিলার মহিতোষ চন্দ্রকে জানান।

কিন্তু অভিযোগ আমলে নেওয়ার বদলে মহিতোষ চন্দ্র চন্দ স্থানীয় কয়েকজন প্রভাবশালীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে গালিগালাজ করেন, ভয়ভীতি দেখান এবং উদ্ভট পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে কৌশলে আটক করা সারবোঝাই ভ্যানগুলো নির্দিষ্ট খুচরা দোকানে সরিয়ে নেওয়া হয়।

আংগাড়পাড়া ইউনিয়নের বাংলাবাজারে এলাকার কৃষক মশিউর রহমান জানান প্রয়োজনে তুলনায় পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা খামারি অ্যাপসের মাধ্যমে কৃষকের তথ্য অনুযায়ী যতটুকু পারি সার বিতরণ করছি। কৃষকের চাহীদা অনুযায়ী সার বিতরণ করা সম্ভব হবে না।

আংগাড়পাড়া ইউনিয়নের কৃষক নাজমুল ইসলাম জানান সার তুলতে গেলে একদিন সময় লাগতেছে। সকালে জমিতে সার দিতে চাইলে তা আর দেওয়া যাচ্ছে না। এ বিষয় উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুল ইসলামকে মুঠো ফোন দিলে বলে আমরা ফিল্টে আছি দুপুর ২ টার পরে আসিয়েন।

এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি ডিলারকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে খুচরা কোনো দোকানে সার দিলে অবশ্যই রশিদ প্রদান করতে হবে এবং কোন অবস্থাতেই অন্যত্র সার পাচার করা যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০