৮ মে ২০২০, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খানসামায় ভাতার টাকা ত্রাণ তহবিলে দিলেন প্রতিবন্ধী মন্টু রায়

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় করোনা প্রাদুর্ভাবে সংকটময় সময়ে প্রতিবন্ধী ভাতার জমানো টাকা ত্রাণ তহবিলে দিলেন শারীরিক প্রতিবন্ধী শ্রী মন্টু চন্দ্র রায়। তিনি উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন সাইকেল মেকার।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় করোনায় কর্মহীন ও প্রতিবন্ধীদের সহায়তার জন্য ৩ মাসের প্রতিবন্ধী ভাতার জমানো ২৪০০ টাকা ও বাড়ির একটি ছোট গরু বিক্রির টাকা সহ মোট সাড়ে ১০ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের হাতে তুলে দেন প্রতিবন্ধী মন্টু রায়।
প্রতিবন্ধী মন্টু রায় বলেন, আমি খুব গরীব মানুষ। প্রতিবন্ধী ভাতার টাকা ও বাজারে সাইকেলের মেকারী করে যা আসে তা দিয়েই সংসার চালাই। এমতাবস্থায় করোনা ভাইরাসের কারনে বাড়ির বাইরে বের না হওয়ার কারনে অনেকে করুণ দিন পার করছেন। টিভি ও পত্রিকায় করোনায় আমার মত শ্রমজীবি মানুষদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার সংবাদ দেখে অনুপ্রাণিত হয়ে আমি সরকার থেকে পাওয়া ৩ মাসের প্রতিবন্ধী ভাতার টাকা ও বাড়ির ছোট একটি গরু বিক্রি করে সাড়ে ১০ হাজার টাকা গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ও দুবলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরেশ চন্দ্র রায়ের পরামর্শে উপজেলা ত্রাণ তহবিলে দিয়েছি। অনেকের কাছে শুনেছি আমাদের ইউএনও স্যার নাকি খুব সৎ মানুষ। তিনি বিত্তবানদের কাছে সহযোগিতা নিয়ে কর্মহীন ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। তাই আমার পক্ষ থেকে করোনায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামান্য সহযোগিতা করলাম।একই সাথে সকল বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য উদার্ত আহবান জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ত্রাণ তহবিলে টাকা দান করে মহানুভবতার পরিচয় দিয়েছেন মন্টু রায়। তার এ দান অনেককে অনুপ্রাণিত করবে। শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা বাকী সবার জন্য অনুকরণীয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০