Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিরাজদিখানে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সিরাজদিখানে উপজেলা বিএনপির দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেরা মোড় বাসস্ট্যান্ড সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োাজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

তিনি সকলকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, এম হায়দার আলী, মো. আবুল হোসেন অপু,দুলাল দাস,মোতাহার হোসেন, মোয়াজ্জেম হোসেন বাবুল, মো. আতাউর রহমান হাওলাদার, মো. ছিদ্দিক মোল্লা, মো. নাছিম খান, মো. শাহ আলম, খলিলুর রহমান, বিমল দাস, কামাল হোসেন কাজী, সফিকুল ইসলাম বাদল, হাফেজ মো. আলমগীর, মো. ইয়াছিন সুমন,শাহাদাৎ শিকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০