Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৬ষ্ঠ দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) বাদ আছর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ আসলাম চৌধুরীর বাড়ী প্রাঙ্গনে এই খতমে কোরান ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্টেশন ফকিরা জামে মসজিদের হাফেজ মোহাম্মদ মহসিন । এতে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরছালিন, বদিউল আলম বদরুল, মো. বখতিয়ার উদ্দিন, মাহবুবুর রহমান, ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদ, মো. ইসমাইল, কামরুল ইসলাম বাবলু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মোহাম্মদ কায়েস প্রমুখ।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। সেই সাথে মোনাজাতে দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সেই সাথে মরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।

এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা-বাবা ও সহোদরদের আত্নার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভাধীন ছাত্রদলের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০