Ibrahim Atiullah Anik
৩ জানুয়ারী ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দশমিনায় শোক সভা ও দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দশমিনায় শোক সভা ও দোয়া

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর দশমিনা উপজেলায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে দশমিনা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা গণঅধিকার পরিষদ। শোক সভায় সভাপতিত্ব করেন উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিলন মাতব্বর।

শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল হক নুর।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, “আজ আমরা এমন একজন মহৎ মানুষের স্মরণসভায় উপস্থিত হয়েছি, যিনি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের পরিচিত একটি নাম। বেগম খালেদা জিয়া ছিলেন বিশ্বের দ্বিতীয় মুসলিম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার আদায়ের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন, সে কারণেই তিনি ‘আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।”

তিনি আরও বলেন, “দেশের সংকটময় সময়ে তার ধৈর্য ও দৃঢ় নেতৃত্বের কারণে তিনি ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত হন। ৫ আগস্টের পর দেশের ভেতরে অস্থিরতার সময় অসুস্থ অবস্থাতেও তিনি জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন। দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় আল্লাহর দরবারে দোয়া করছি।”

শোক সভায় আরও বক্তব্য রাখেন—
মো. ইখতিয়ার কবির, সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল;
মো. শিবলু খান, সাবেক সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি;
মো. গোলাম মোস্তফা, সাবেক সভাপতি, গলাচিপা উপজেলা বিএনপি;
মো. আশরাফুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা বিএনপি;
মোসা: রেনু আক্তার, সাবেক সভানেত্রী, মহিলা দল, গলাচিপা উপজেলা বিএনপি;
মো. কালাম পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদ;
আলতাফ হোসেন আকন, সাবেক চেয়ারম্যান, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ;
কে এম ইমরান শাহীন, সভাপতি, দশমিনা উপজেলা যুব অধিকার পরিষদ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০