Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর দোয়া মাহফিল

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন।

এ সময় তিনি বলেন,  বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আজ তিনি মারাত্মক অসুস্থ। আমরা তাঁর সুস্থতা কামনা করছি এবং খুব শিগগিরই দেশনেত্রীকে জনগণের মাঝে ফিরে পাব—এটাই প্রত্যাশা।”

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি স্তরের নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে আছি, থাকব। কোনো দমন-পীড়ন আমাদের আন্দোলনকে থামাতে পারবে না।”

দোয়া মাহফিলে অন্যান্য বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০