চট্টগ্রাম

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সীতাকুণ্ডে দোয়া মাহফিল

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৭:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সীতাকুণ্ডে দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনের বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মো. সালাউদ্দিন।

বুধবার আসর নামাজের পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী,আকবরশাহ আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোঃ সালাউদ্দিন। এসময় তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার দ্রুত আরোগ্যের জন্য পুরো জাতি দোয়া করছে।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দলের মনোবল আরও শক্ত করতে এ ধরনের আধ্যাত্মিক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজা উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনির।

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি একরাম উল্লাহ নয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত। শওকত হোসেন, মহিদুল আলম আবির, রেজাউল করিম রেজা, মেহেদী হাসান জনি, রুস্তম আলী, জুবায়ের হোসেন, মো. জাবেদ, কাজী দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন রাব্বি, ইমদাদুল করিম পারভেজ, কামরুল ইসলাম লিখন,মো. কামরুল হোসেন, মো. আরিফ হোসেন, মাহফুজ আলী, নাজিম উদ্দিন, জয়নাল আবেদীন, জামিল রায়হান, সাব্বির জাহান সনি, তমাল হোসেন, এস এম রানা, সাব্বির হোসেন ফাহিম, সাদেক হোসেন ইমন, মো. আবদুল আল মামুন, জাহিদ হোসেন, ইমরান হোসেন, মাঈনউদ্দিন লেমন, জাওয়াদুল ইসলাম, মো. রাতুল, মো. শুভ, মো. শাহাবুদ্দিন, মো. আসাদ, মো. আতিফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content