
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সীতাকুণ্ডে এতিমদের নিয়ে কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিন।
রোববার দুপুরে উপজেলার নুরীয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে এতিমখানার হাফেজদের সাথে খাবারে অংশ নেন কাজী সালাউদ্দিন। এসময় মাদ্রাসার সকল ছাত্র, শিক্ষক এবং সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক এলাকার বিএনপির নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন দুলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম. আর চৌধুরী মিল্টন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম শামসুদ্দোহা, সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল , বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ একরাম উল্লা নয়নসহ উপস্থিত ছিলেন সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী।