
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী স্টেশন রোড চত্বরে ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এম মোরসালিন, ওয়ার্ড বিএনপি সভাপতি রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক ফিরোজুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক মো. শাওন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ওয়াসিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসিফ, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, কৃষক দলের সভাপতি মো. মিন্টু, বিএনপি নেতা নাছির, মো. শফি, মো. ইউনুস, মো. জামাল, সোহেল, মো. আলমগীর মো. আজমসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।
বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া। আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।