Ibrahim Atiullah Anik
৮ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাউফলে দুস্থদের মাঝে কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বাউফল পৌর শহরের ৫ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আহমেদ মিয়ার কনিষ্ঠ পুত্র সামুয়েল আহমেদ লেনিন এই কম্বল বিতরণ করেন।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ৪নং ওয়ার্ডে অবস্থিত বিএনপি নেতা লেনিনের বাসভবন থেকে এই কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন দুস্থ ও অসহায় ব্যক্তিদের অসুস্থ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত সকল দুস্থ মানুষ হাত তুলে খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন,”১৮ কোটি মানুষের প্রাণের স্পন্দন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বাউফল পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ৫ শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের সেবাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা সেবাকে জনগনমুখী করতে চাই।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য তরিকুল ইসলাম মোস্তফা,যুবদলনেতা মো. শাহ আলম, আসাদুল ইসলাম আসাদ, আলী আজগর সুজন, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, আশিক বিল্লাহ,স্বেচ্ছাসেবক নেতা রিজভী, শামিম,বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবু জাফর,সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল শোয়েব,স্বেচ্ছাসেবক নেতা তারেক, টিপু সুলতান,ছাত্রনেতা রাকিব, রনি, জিহাদসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০