Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বেরিয়ে এলো আসল ঘটনা

খুলনায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্রের অংশ তৈরির ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওই অভিযানে কারখানা থেকে বিপুল অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করা হয়, যা দিয়ে অন্তত ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব ছিল। পরে তদন্তে জানা গেছে, এসব অস্ত্র তৈরি হচ্ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে খুলনা নগরীর জোড়াগেট এলাকার একটি গলিতে এ অভিযান চালানো হয়। কারখানা থেকে অস্ত্র তৈরির ছাঁচ, সিসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ কারখানার মালিক মো. নজরুল ইসলাম, আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলুকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান চলাকালে পুলিশ দাবি করে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই কারখানায় আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে আসছিল। এর আগেও এখান থেকে অস্ত্রের চালান দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। কারখানায় অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করা হলেও সেগুলোর সংযোজন করা হতো অন্য স্থানে।

ঘটনার সময়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, আমরা আপাতত এ ঘটনায় তিনজনকে আটক করেছি। এই অস্ত্র তৈরির মূল কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছে। এখানে অস্ত্রের বিভিন্ন ধরনের যন্ত্রাংশগুলো তৈরি হয়। ট্রিগার, ট্রিগার গার্ডসহ ঢালাই করে যেসব জিনিস বানাতে হয় সেগুলো এখানে তৈরি হচ্ছে।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঘটনা তদন্তে ভোরের দর্পণের হাতে আসে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র নির্মাণের আদেশের কপি।

বিএনসিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এসএম তফসিরুল ইসলাম স্বাক্ষরিত অস্ত্র নির্মাণের আদেশের পত্রে উল্লেখ করা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের (সেনা, নৌ, বিমান শাখা) ক্যাডেটদের যুগোপযোগী ট্রেনিংয়ের জন্য কিছু সংখ্যক অত্যাধুনিক কাঠের অস্ত্র (৫০ পিস) তৈরি করা প্রয়োজন। ওই অস্ত্রগুলো বিএনসিসি-এর তত্ত্বাবধানে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন প্রাঙ্গণে তৈরি করা হবে।

চিঠিতে অস্ত্রগুলো তৈরিতে খুলনা নগরীর শেরেবাংলা রোড এলাকার গাজী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ঠিকানা দেওয়া হয়।

এ বিষয়ে পিইউও তফসিরুল ইসলাম বলেন, যে অস্ত্রের অংশগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের জন্য তৈরি হচ্ছিল। এগুলো ডামি অস্ত্র।

ডামি অস্ত্র উদ্ধারের বিষয়ে জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছিলাম। অভিযানের পর বিএনসিসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এগুলো ডামি রাইফেলের অংশ। এরপর আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০