Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন

খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন

‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধন ও নারী সমাবেশ (মঙ্গলবার) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

নারী সমাবেশে অতিথিরা বলেন, আমরা চাই নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ হউক। নারী নির্যাতন কমিয়ে আনার জন্য নারীদের সক্ষমতা বাড়াতে হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে তাদের উপর নির্যাতন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। তারা নিজেদের অধিকারের কথা বলতে পারবে। নারী-পুরুষের মধ্যে এখন কোন ভেদাভেদ নেই। নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। নারী নির্যাতন দূরের কথা, নারীদের কিভাবে যোগ্য সম্মান দেয়া যায় তা সমাজের ভাবা উচিত। নারীরা মানুষ হিসেবে নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে পারবে এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে নারী সমাবেশের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। সমাবেশে মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুসহ নারী সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি নারী সংগঠন, এনজিও ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০