Bhorer Darpan
৭ অক্টোবর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“স্থানীয় ও বৈশ্বিক কর্মকান্ডের চালিকাশক্তি বয়স্ক ব্যক্তিরা আমাদের আকাঙ্খা, আমাদের মঙ্গল, আমাদের অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। 

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণ ব্যক্তিদের অধিকার সুরক্ষা করা সকলের দায়িত্ব। প্রবীণেরা সমাজের বোঝা নয়, আমাদের গর্ব। তাদের শ্রম ও মেধার বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। সামাজিক বেষ্টনীর আওতায় প্রবীণ ব্যক্তিদের বলয় বৃদ্ধি করা হয়েছে। আটটি বিভাগে তাদের জন্য প্রবীণ নিবাস গড়ে তোলা হয়েছে। বর্তমানে ৬১ লাখ প্রবীণ ব্যক্তিকে বয়স্কভাতার আওতায় আনা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বে প্রবীণ জনসংখ্যা ১২শত বিলিয়ন, যা ২০৫০ সালে দুই মিলিয়নে দাঁড়াবে। আমাদের দেশে বর্তমানে এক কোটি ৩০ লাখ প্রবীণ ব্যক্তি রয়েছে, যা ২০২৬ সালে এক কোটি ৮০ লাখে পৌঁছাবে। সরকার প্রবীণদের অধিকার ও মর্যাদা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোঃ সাইদুল হাসান। অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন। 

অনুষ্ঠান শেষে ১০ জন প্রবীণের মাঝে ছড়ি বিতরণ করা হয়। এছাড়া আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এর আগে খুলনা রেলওয়েস্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০